প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ উদযাপন আন্তর্জাতিক উপকমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগামী ৩০ মার্চ দুই দিনের দ্বিপক্ষীয় সফরে জাপানে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপানে যাওয়ার কথা ছিল। জাপানের রাজার সঙ্গেও সাক্ষাৎ করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু জাপানেও যেহেতু করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদপ্রতিদিন ৭ বার জীবাণুমুক্ত করা হচ্ছে কাবা শরীফের মাতাফ
পরবর্তি সংবাদপরিবার বা দলের নেতাদের কথায় খালেদা জিয়ার মুক্তি হবে না: ওবায়দুল কাদের