বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশন বলে কিছু নেই: ইশরাক

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশন বলে কিছু নেই মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাওয়া বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ইসিতে সরকারের কিছু চাটুকার বসে আছে। একজন কমিশন মাঝে মাঝে সাহসী কথা বলেন, যা যথেষ্ট নয়।

মঙ্গলবার বিকালে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, নির্বাচনের দিন একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলবেন, এটা ঘোষণা করেন। সে রকম জঘন্য একটা রাষ্ট্রে বাস করছি। এ থেকে উত্তরণে মহান স্বাধীনতার ঘোষকের দল বিএনপির ওপর দায়িত্ব রয়েছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে অন্তত নির্বাচনী ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করি, যাতে পাঁচ বছর পরপর একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তি সংবাদকরোনা সন্দেহে ৭ জেলায় কোয়ারেন্টাইনে আছে বিদেশফেরত ৬৮ জন
পরবর্তি সংবাদরাজপথে লড়াই করে শেখ হাসিনাকে মুক্ত করেছি, বিএনপির মতো মিনতি করিনি: নাসিম