করোনা প্রাদুর্ভাব: ‘বেড়েই চলেছে ভারতের উদ্বেগ’

ইসলাম টাইমস ডেস্ক: এখন পর্যন্ত ভারতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভাইরাসটির প্রাদুর্ভাব উদ্বেগের বিষয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার করোনা ভাইরাস সংক্রমণকে বৈশ্বিক মহামারি ঘোষণার কিছুক্ষণের মধ্যে বিদেশিদের পর্যটক ভিসা বাতিলের ঘোষণা দেয় ভারত সরকার। এর আওতায় আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাত থেকে বিশেষ কারণ ছাড়া ভারতে প্রবেশ করতে পারবেন না কোনো বিদেশি। ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বৃহস্পতিবার পার্লামেন্টে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ঝুঁকি বাড়ার আশঙ্কায় ভ্রমণে উৎসাহ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখানোর দরকার পড়ে’।

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস: ১৩ মার্চ থেকে ভারতে ফ্লাইট বন্ধ করবে বাংলাদেশ
পরবর্তি সংবাদবিষম ব্যবস্থা: ভারতে মুসলমানের ভিসা জরিমানা হিন্দুর চেয়ে ২০০ গুণ বেশি!