ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত সরকার। এ কারণে বাংলাদেশ থেকে দেশটিতে ফ্লাইট বন্ধ করছে কয়েকটি এয়ারলাইন্স।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রজেক্ট ভিসা ছাড়া বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত থাকবে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানায় দেশটি।
নভোএয়ার জানিয়েছে, ১৩ মার্চ থেকে ঢাকা-কলকাতাগামী ফ্লাইট বন্ধ রাখবে এয়ারলাইন্সটি। এই সময়ের টিকিট কাটা যাত্রীরা বিনা চার্জে রিফান্ড করতে পারবেন।
















