করোনা: কুয়েতেও স্থগিত করা হল জুমা-জামাত, বিশ্বের বিভিন্ন জায়গায় আজ হয়নি জুমার নামায

ইসলাম টাইমস ডেস্ক: করোনা আতঙ্কে এবার কুয়েতেও স্থগিত করা হলো মসজিদে গিয়ে জুমা এবং জামাতে নামায আদায়।

আজ শুক্রবার (১৩ মার্চ) কুয়েত ধর্মমন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা আতঙ্ক দূর হওয়া পর্যন্ত সবাইকে ঘরে নামায আদায় করার আহ্বান জানানো হয় কুয়েত ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে।

আরও পড়ুন: করোনা আতঙ্কে জুমা এবং জামাত স্থগিত করা উচিত নয়

এদিকে করোনা আতঙ্কে কুয়েত ছাড়াও সিঙ্গাপুর, ইরান, কানাডা, পর্তুগাল, কাতার, আরব আমিরাত, মালয়েশিয়ার অনেক জায়গায় আজ পড়া হয়নি জুমার নামায।

ইরান, তাজিগিস্তানে গত সপ্তাহ থেকেই সরকারিভাবে জুমা, জামাত বন্ধ রাখা হয়েছে।

কিন্তু করোনাভাইরাস বা অন্য কোনো কারণেও সরকারিভাবে নিয়ম করে মসজিদে জুমা,জামাত বন্ধ করে দেওয়াটাকে সঠিক মনে করছেন না অনেক আলেম। তারা বলছেন, সতর্কতাবশত কেউ আতঙ্ক বোধ করলে ব্যক্তিগতভাবে মসজিদে যাওয়া থেকে বিরত থাকবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিয়ম করে মসজিদে যাওয়া থেকে বারণ করা সঠীক পদক্ষেপ হতে পারে না।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে জিও নিউজের মালিক মীর সাকিল গ্রেফতার, ১২ দিনের রিমান্ড শুরু
পরবর্তি সংবাদবাংলাদেশ বিষয়ক যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট একপেশে: তথ্যমন্ত্রী