রূপনগরে অসহায় বস্তিবাসীর মাঝে বিএনপির খাবার বিতরণ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মিরপুরের রূপনগরে বারেকের পোড়া বস্তির অসহায় বাসিন্দাদের মধ্যে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রাজ্জাক বলেন, রূপনগর বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি হারা অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের স্ত্রী ও পল্লবী থানা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রিনা হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রূপনগর ও পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রূপনগরের বারেকের বস্তিতে আগুন লাগে। এ ঘটনায় বস্তির ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পূর্ববর্তি সংবাদ‘করোনা প্রতিরোধে সরকারের আন্তরিকতার কমতি নেই, তবে যন্ত্রপাতির ঘাটতি আছে’
পরবর্তি সংবাদবিদেশ ফেরতরা ১৪ দিন ঘরে না থাকলে আইনি ব্যবস্থা: আইইডিসিআর