ইসলাম টাইমস ডেস্ক: দেশে আরও দুই জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংবাদ সম্মেলন হয়।
মন্ত্রী জানান, নতুন আক্রান্ত দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের একজন ইতালিফেরত, আরেকজন জার্মানিফেরত।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের আমরা এনেছি, হাসপাতালে রেখেছি।
















