৩১ মার্চ পর্যন্ত ইউরোপ থেকে আসা সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ থেকে বাংলাদেশগামী সব ফ্লাইট নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

এর আগে শনিবার সকালে ইতালি থেকে ১৪২ বাংলাদেশি দেশে ফেরেন। পরে তাদেরকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা শুরু করেন। এ সময় বাইরে থেকে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন।

এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় শনিবার সন্ধ্যায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

পূর্ববর্তি সংবাদ৫ মাস পর কাল শুরু হচ্ছে ভারত থেকে পেঁয়াজ আমদানি
পরবর্তি সংবাদকুড়িগ্রামে সাংবাদিক গ্রেফতারের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী