করোনা নিয়ে ভিডিও কনফারেন্স: মোদির আহ্বানে সাড়া দিলেন ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক: মহামারীতে রূপ নেয়া করোনাভাইরাস প্রতিরোধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বান সাড়া দিয়েছেন পাকিস্তান।শুক্রবার করোনা প্রাদুর্ভাব প্রতিরোধ করতে সার্কভূক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন মোদি। এ বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপযুক্ত কৌশল নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

মোদির সেই প্রস্তাবে সাড়া দিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হতে সম্মতি জানিয়েছে পাকিস্তান। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকী বলেছেন, ‘করোনাভাইরাস প্রতিরোধ করতে আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ ছাড়া এই বৈশ্বিক মহামারী প্রতিরোধ করতে অসম্ভব’।

এ বিষয়ে শনিবার সকালে একটি টুইট করেন আয়েশা ফারুকী।

তিনি লেখেন, ‘কোভিড-১৯ মোকাবেলায় সমন্বিত আঞ্চলিক এবং বৈশ্বিক প্রচেষ্টা দরকার। এই ইস্যুতে সার্কভূক্ত সদস্য দেশগুলোর প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে অংশ নিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ স্বাস্থ্য সহকারীকে দায়িত্ব দেয়া হয়েছে।’

আয়েশা ফারুকী আরো লেখেন, ‘যে কোনো দুর্যোগ প্রতিরোধ করতে প্রতিবেশিদের সহায়তা করতে প্রস্তুত পাকিস্তান। করোনাভাইরাস বিষয়ে ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।‘

পূর্ববর্তি সংবাদদুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো ঝুটপট্টির আগুন
পরবর্তি সংবাদকরোনা ভাইরাস: জুমা-জামাত বিষয়ক সৌদি উলামা পরিষদের গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত