ইসলাম টাইমস ডেস্ক: আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ থেকে বাংলাদেশগামী সব ফ্লাইট নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
এর আগে শনিবার সকালে ইতালি থেকে ১৪২ বাংলাদেশি দেশে ফেরেন। পরে তাদেরকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা শুরু করেন। এ সময় বাইরে থেকে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন।
এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় শনিবার সন্ধ্যায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
















