করোনার কারণে এখনও বারগুলো বন্ধ করে দেওয়ার সময় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: যেখানে যেটা বন্ধ করা উচিত বলে মনে হচ্ছে সেটি বন্ধ করা হচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, করোনাভাইরাসের কারণে দেশের বার-হোটেল বন্ধের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তিনি বলেন, বেশিরভাগ বারই হোটেলভিত্তিক। বার বন্ধের প্রশ্ন তখন আসবে যখন হোটেল বন্ধ করে দেব, সব ক্লোজ করে দেব। এখনও আমাদের সেই পরিস্থিতি সৃষ্টি হয়নি।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান।

স্কুল-কলেজ বন্ধ হয়েছে, এখন দেশের বারগুলো বন্ধ করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্কুল-কলেজগুলো শিক্ষামন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন। বেশিরভাগ বারই হোটেল বেইজ। থ্রিস্টার, ফাইভস্টার হোটেল বন্ধ করব কিনা আপনাদের কাছেই এই প্রশ্ন রাখতে চাই। বার বন্ধের প্রশ্ন তখন আসবে যখন হোটেল বন্ধ করে দেব, সব ক্লোজ করে দেব। এখনও সেই সিচ্যুয়েশন আমাদের আসেনি।

পূর্ববর্তি সংবাদনির্বাচন স্থগিত করা যাবে না, আল্লাহর রহমতে করোনা চলে যাবে: সিইসি
পরবর্তি সংবাদঅবশেষে ক্ষমতা ছাড়তে হচ্ছে যুদ্ধবাজ নেতানিয়াহুকে