এবার কাতারেও মসজিদে জুমা-জামাত বন্ধ ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত, কুয়েতের পর এবার কাতারও  প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার জামাত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।

 

এর আগে সোমবার দেশটিতে ৩৮ জন নতুন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩৯ এ পৌঁছেছে। এরমধ্যে বিদেশ থেকে ফিরে আসা তিন কাতারি নাগরিকও রয়েছে।

জনস্বাস্থ্যের হুমকির মুখোমুখি হয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমান মহামারী মোকাবেলায় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

পূর্ববর্তি সংবাদথাইল্যান্ডে বোমা বিস্ফোরণে সাংবাদিকসহ আহত ১৮ জন
পরবর্তি সংবাদআ.লীগ জনগণের জন্য রাজনীতি করে, দুর্যোগেও তাদের পাশে থাকে: নাসিম