করোনা ভাইরাস: ৮৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইরান

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধ করতে ৮৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইরান। তাদের ৫০ শতাংশই নিরাপত্তা-সংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার হয়েছিল। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

খবরে বলা হয়, এশিয়ায় চীনের পর সবচেয়ে করোনা আক্রান্ত দেশ হচ্ছে ইরান। সেখানে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮৮ জন। আক্রান্ত হয়েছেন ১৬ হাজারের বেশি। ভাইরাসটির সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে সরকার।

ইরানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টার জাভাইদ রহমান বলেন, মুক্তি দেয়া বন্দিদের মধ্যে রাজনৈতিক বন্দিরাও আছেন।

তিনি জানান, গত ১০ই মার্চ তিনি ইরান সরকারের প্রতি সকল রাজনৈতিক বন্দিদের মুক্ত করে দেয়ার আহ্বান জানিয়েছিলেন। ইরানের জেলগুলো জনাকীর্ণ হওয়ায় সেখানে ভাইরাস সংক্রমণের হার বেশি। মাসের শুরুর দিকে রেহমান জানিয়েছিলেন, ইরানে কারাবন্দীরাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

পূর্ববর্তি সংবাদআ.লীগ জনগণের জন্য রাজনীতি করে, দুর্যোগেও তাদের পাশে থাকে: নাসিম
পরবর্তি সংবাদসিগারেটের আগুনে মৌলভীবাজারে বনে অগ্নিকাণ্ড!