বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন মারা গেছেন।এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে কোনো ব্যক্তির মৃত্যু হলো।  তার বয়স ৭০ এর বেশি। তিনি বিদেশে যাননি। অন্য কারও কাছ থেকে তিনি সংক্রামিত হয়েছেন। তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন,  নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। নতুর করে আক্রান্তের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারে সদস্য। বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন। এদের ২ জন ইতালি,  একজন কুয়েত থেকে এসেছে। এখন পর্যন্ত ১৬ জন আইসোলেশনে আছেন। আর ৪২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আছেন।

পূর্ববর্তি সংবাদকরোনা রোগীর চিকিৎসার জন্য ডাক্তারদের যথাযথ প্রস্ততি নেই: রিজভী
পরবর্তি সংবাদদেশি কৃষকদের লোকসান করে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি