করোনা সন্দেহে ঢাকা মেডিক্যালের চার চিকিৎসক হোম কোয়ারেন্টিনে

ইসলাম টাইমস ডেস্ক: করোনা সন্দেহে হোম কোয়ারেন্টিনে আছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসক। তারা সবাই ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক।

মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে ঢামেক হাসপাতালে নিউমোনিয়া, জ্বর, ঠাণ্ডা, কাশি নিয়ে প্রচুর রোগী প্রতিদিন আসছে। এদের মধ্যে তিন থেকে চারজন রোগীর বক্তব্য শোনার পর তাদের ঢামেকের বাইরে সরকারের বরাদ্দ করা হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। সেখানে ওই রোগীদের করোনাভাইরাস ধরা পড়ে। আর তাদের চিকিৎসা দিয়েছেন যেসব চিকিৎসক-এমন চারজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
পূর্ববর্তি সংবাদবিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে তুরস্কের তৈরি বিশেষ ড্রোন
পরবর্তি সংবাদমোম বাতির আগুনে বান্দরবানে বসতঘর পুড়ে ভষ্মীভূত!