যশোরে রেললাইন থেকে লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: যশোর সদর উপজেলার মুড়লি এলাকায় রেললাইনে পড়ে ছিল এক ব্যক্তির লাশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মো. শাহাবুদ্দিন ওরফে সাবুর (৩৭)। তিনি  বাসচালক ছিলেন। সদর উপজেলার কচুয়া গ্রামের হাসান মোল্যার ছেলে শাহাবুদ্দিন।

যশোর রেলওয়ে পুলিশ জানায়, সকালে মুড়লি এলাকায় রেলগেট থেকে ৫০ গজ দূরে রেললাইনের ওপর শাহাবুদ্দিনের লাশ পড়ে ছিল। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর দুই পা ও ডান হাত ভাঙা ছিল এবং বাঁ পায়ের পাতা কাটা ছিল।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তবে তিনি দুর্ঘটনায় না অন্য কোনো কারণে মারা গেছেন তা ময়নাতদন্তের পর জানা যাবে।

পূর্ববর্তি সংবাদযাত্রাবাড়ী, মালিবাগ সহ অনেক মাদারাসার ছুটি ঘোষণা, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হাইআর বৈঠক
পরবর্তি সংবাদ‘শেম শেম’ স্লোগানে রাজ্যসভায় শপথ সাবেক প্রধান বিচারপতির