যাত্রাবাড়ী, মালিবাগ সহ অনেক মাদারাসার ছুটি ঘোষণা, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হাইআর বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক: দিন দিন খারাপের দিকে যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর শুরুতে ছুটি না দিলেও এখন একে একে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে রাজধানী সহ দেশের অনেক মাদরাসা।

আজ বৃহস্পতিবার সর্বশেষ পাওয়া তথ্যমতে রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসা, মালিবাগ মাদরাসা, দারুর রাশাদ মাদরাসা সহ সারাদেশের অনেক মাদরাসাই বিভিন্ন মেয়াদে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে গত দুইদিনে আরও অনেক মাদরাসা ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও যে সকল মাদরাসায় এখনও ছুটি ঘোষণা করা হয়নি সেসব প্রতিষ্ঠানেও চলছে দফায় দফায় বৈঠক।

এদিকে ছুটি বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার দায়িত্বশীলবৃন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুসের নেতৃত্বে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে উপস্থিত হয়েছেন হাইআতুল উলয়ার সদস্য মাওলানা আবদুল হামিদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল আমীন ও মুফতি ফয়জুল্লাহ।

পূর্ববর্তি সংবাদকেউই হতাশ বা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন: আল্লামা আহমদ শফি
পরবর্তি সংবাদযশোরে রেললাইন থেকে লাশ উদ্ধার