ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের খায়বার পাখতুনে করোনায় দুজনের মৃত্যুর পরে প্রদেশটির মর্দান শহর অনির্দিষ্টকালের জন্য লক ডাউন করে দেওয়া হয়েছে। খবর ডেইলি জং-এর।
আজ ১৯ মার্চ শহরটির ডেপুটি কমিশনার আবেদ খানের নির্দেশে করোনা প্রাদুর্ভাব থেকে আত্মরক্ষা পেতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেইলি জং।
শহটির রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।এবং শহরের অধিবাসীদের শহরের বাইরে বেরুতে ও বাহির থেকে কাউকে শহরে প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করোনায় মৃত ব্যক্তিদের পরিবারসহ ২৫জনকে আব্দুল ওলিখান ইউনিভার্সিটির কোয়ারিন্টিনে রাখা হয়েছে। মৃতদের একজনের বয়স পঞ্চাশোর্ধ। তিনি ৯ মার্চ সৌদি আরব থেকে ফিরেছিলেন।গতকাল তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির এলাকাও লক ডাউন করে দেওয়া হয়েছে বলে জানা যায়।
শহরের ডেপুটি কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে এই লক ডাউন কতদিন পর্যন্ত জারি থাকবে তা এখনো বলা যাচ্ছে না।
ডেইলি জং থেকে অনুবাদ
















