কুড়িগ্রামে নামাজরত মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রামে নামাজরত অবস্থায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর পন্থাবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই ঘাতক ছেলে মন্তাজুলকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মন্তাজুলের ছোট ভাই মোস্তাফা কামাল জানান, ৭ থেকে ৮ বছর আগে তার বড় ভাই মন্তাজুল মাদকাসক্ত ছিল। কিন্তু ২ থেকে ৩ বছর ধরে সে মাদকসেবন থেকে বিরত রয়েছে। তবে এরপর থেকেই তার আচরণ অস্বাভাবিক ছিল। প্রায়ই যাকে তাকে ধরে মারধর করত। এই পাগলামির জন্য ৫ বছর আগে তার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়িও হয়ে যায়।

তিনি বলেন, ‘দুপুরে মা ঘরে বসে যোহরের নামাজ পড়ছিলেন। এ সময় নামাজরত অবস্থায় সে কুড়াল দিয়ে মায়ের শরীরে বারবার কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

পূর্ববর্তি সংবাদলঙ্কাকাণ্ড! কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীকে দেখতে হবিগঞ্জে উৎসুক জনতার ভিড়!
পরবর্তি সংবাদপ্রশিক্ষণের নামে ইসি নিজেই ভাঙল জনসমাগম না করার নির্দেশনা