ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের সেনা ঘাঁটিতে তালেবানের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।
ডেইলি জং জানিয়েছে আফগানিস্তানের জাবুল প্রদেশে অভ্যন্তরীণ হামলায় শুক্রবার সকালে এ হামলায় আফগান বাহিনীর ২৫ কর্মী নিহত হয়েছে।
জাবুল প্রদেশের কাউন্সিল প্রধান বলেছেন, শুক্রবার সকালে আফগান সেনাবাহিনী এবং পুলিশ নিয়ন্ত্রিত চেকপোস্টগুলিতে আক্রমণ করা হয়েছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, হামলাকারীদের মধ্যে ৮ জন তালেবানপন্থী পুলিশ সদস্য ছিল। আক্রমণকারীরা চেকপোস্ট থেকে অনেক অস্ত্র নিয়ে যায়।
ডেইলি জং অবলম্বনে ফয়জুর রহমান শেখ
















