ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ঢাকা আলীয়া খ্যাত সরকারি মাদরাসা ই আলীয়ার সাবেক প্রফেসর ড. ইসলাম গণি।
সরকারি উদ্যোগে তাকে দাফন করা হয়েছে। এসময় পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগের প্রফেসর ড. আহসান ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মরহুম ড. ইসলাম গণির বাসার সবাইকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বাসা লক করে দেওয়া হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার মাগফিরাত কামনা করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি ঘোষণা অনুযায়ী ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের।
















