আফগানিস্তানে তালেবানের হামলায় ২৫ সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের সেনা ঘাঁটিতে তালেবানের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।

ডেইলি জং জানিয়েছে  আফগানিস্তানের জাবুল প্রদেশে অভ্যন্তরীণ হামলায়  শুক্রবার সকালে এ হামলায় আফগান বাহিনীর ২৫ কর্মী নিহত হয়েছে।

জাবুল প্রদেশের কাউন্সিল প্রধান বলেছেন, শুক্রবার সকালে আফগান সেনাবাহিনী এবং পুলিশ নিয়ন্ত্রিত চেকপোস্টগুলিতে আক্রমণ করা হয়েছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, হামলাকারীদের মধ্যে ৮ জন তালেবানপন্থী পুলিশ সদস্য ছিল। আক্রমণকারীরা চেকপোস্ট থেকে অনেক অস্ত্র নিয়ে যায়।

ডেইলি জং অবলম্বনে ফয়জুর রহমান শেখ

পূর্ববর্তি সংবাদদেশে ২য় করোনা রোগীর মৃত্যু, নতুন আক্রান্ত হলেন আরো ৪ জন
পরবর্তি সংবাদস্থগিত করা হলো সংসদের বিশেষ অধিবেশন, চসিকসহ সকল উপনির্বাচন