বাংলাদেশে আটকে পড়া কাশ্মিরি শিক্ষার্থীদের ফিরিয়ে নেবে না ভারত!

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল স্থলবন্দরে আটকে পড়া শতাধিক কাশ্মিরি শিক্ষার্থীকে ফিরিয়ে নেবে না ভারত্‌। ভাইরাল হওয়া একটি ভিডিও কলে এ তথ্য জানা গেছে।

দি প্রিন্ট-এর বরাতে সাউথ এশিয়া মনিটর জানিয়েছে, ভারতে দেশের ভেতরে ও বাইরে চলাচলের ওপর নিষেধাজ্ঞার কারণে সীমান্ত অতিক্রম বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়ুয়া এসব শিক্ষার্থীদের আপাতত ভারতে ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির সরকারি একটি সূত্র্।

ফলে নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে ছাত্রদের তাদের হোস্টেলেই ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে সরকারি সূত্রটির পক্ষ থেকে।

ওই ছাত্রদের হোস্টেল ত্যাগ করতে বলা হয়েছিল বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা বাংলাদেশের ওই কলেজে অধ্যক্ষ অস্বীকার করে বলেছেন  তারা তাদের হোস্টেলে থাকতে পারবে।

ভিডিও অনুযায়ী, ছাত্ররা সোমবার সকালে বাংলাদেশ অংশের বেনাপোলে পৌঁছে। তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আবদেন জানান, বাংলাদেশ থেকে তাদের যেন দিল্লিতে নেয়া হয়।

তবে বিদেশে অবস্থানরত ভারতীয় ছাত্রদের এই প্রথম সহায়তার আবেদন নয়। ভারত সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পর এ ধরনের আবেদন আরো এসেছে।

পূর্ববর্তি সংবাদঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট
পরবর্তি সংবাদকরোনা: যুক্তরাষ্ট্রে ৭০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা