ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিজেকে পরিষ্কার রাখুন। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ। বাসা থেকে বের হওয়ার প্রয়োজন হলে মাস্ক পড়ুন, হাতে গ্লfভস পড়ে নিন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।’
শুক্রবার (২৭ মার্চ) সকালে ধানমন্ডিতে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘‘কেউ অহেতুক কোথাও ভিড় করবেন না। অহেতুক জনসমাগম করবেন না। প্রত্যেকেই যার যার বাসায় থেকে করোনার বিরুদ্ধে কাজ করুন। আমরা সচেতন থাকলে ইউরোপের মতো সংক্রমণ হবে না।’
জনগণ আগের চেয়ে সচেতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেখুন ধানমন্ডি দাঁড়িয়ে আছি এই এলাকার সড়কে কেউ নেই। আমরা যদি এভাবে সবাই সচেতন থাকি তাহলে আমাদের দেশে ইউরোপের মতো সংক্রমণ হবে না।’
চুরি ডাকাতি যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
















