ইসলাম টাইমস ডেস্ক: ধূমপানের মাধ্যমে করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকি বাড়ছে বলে জোরদার দাবি জানিয়েছেন তুরস্কের রজব তাইয়েব এরদোগান ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক হাসান টরোট। খবর আনাদুলু এজেন্সির।
আনাদুলু এজেন্সি জানিয়েছে ,এক সাক্ষাৎকারে অধ্যাপক হাসান টরোট বলেন, আমাদের পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে হবে। করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকি বহনকারী ধূমপান অবশ্যই পরিত্যাগ করতে হবে।
তিনি আরো বলেন, সাধারণভাবে সিগারেট এবং তামাকজাত পণ্যগুলি মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং করোনা ভাইরাসজনিত রোগের গতিপথকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।
এছাড়াও তিনি বলেন, ৬৫ বছরের বেশি বয়স্ক, দীর্ঘদিন ধরে কোনো রোগে আক্রান্ত রোগী এবং ধূমপানকারীরা যদি করোনার ভাইরাসে সংক্রামিত হন, তবে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কক্ষে সেবা গ্রহণ করা প্রয়োজন। তুর্কি এ অধ্যাপক ধূমপানকারীদের প্রতি অনুরোধ করে বলেন, করোনার ভাইরাসের ঝুঁকি কমানোর পাশাপাশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ বদ অভ্যাস এখনই পরিত্যাগ করা উচিত।
আনাদুলু এজেন্সি অবলম্বনে: আব্দুর রহমান মুজিব
















