করোনার কারণে হজ বাতিল হলে অর্থ ফেরত দেবে সৌদি

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের মহামারীর কারণে হজ বাতিল হয়ে গেলেহজযাত্রীদের অর্থ ফেরত দেবে সৌদি আরব সরকার।

শুক্রবার (২৭ মার্চ) সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী ফছরুল রাজী  এক বিবৃতিতে বলেছেন, শেষ পর্যন্ত হজ বাতিল হয়ে গেলে করণীয় বিষয়ে  আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি।

তিনি বলেন, সৌদি সরকার এই হজ বাতিল করতে পারে। কারণ বর্তমানে দুটি ইসলামিক পবিত্র শহর মক্কা ও মদিনায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পবিত্র শহর দুটিতে হজে বিশাল সমাবেশ হয়। সৌদি আরব ১৫ মার্চ থেকে দেশটিতে এবং বিদেশে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে।

ফছরুল রাজী বলেন, সৌদি আরব যদি এই নিষেধাজ্ঞাগুলি দীর্ঘায়িত করে এবং অবশেষে হজ্ব বন্ধ করে দেয় সরকার হজযাত্রীদের সমস্ত ভ্রমণের অর্থ ফেরত দেবে।

পূর্ববর্তি সংবাদবর্তমান পরিস্থিতিতে প্রচারিত একটি হাদীস : ভ্রান্তি নিরসন ও সঠিক মর্ম
পরবর্তি সংবাদধূমপানে বাড়ছে করোনা ভাইরাসের ঝুঁকি : তুর্কি অধ্যাপক