কুষ্টিয়ায় গায়ে আগুন দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ায় দীপ্ত (৩০) নামে মাদকাসক্ত এক যুবক নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে শহরের জুগিয়া বটতলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দীপ্ত একই এলাকার মৃত আতর আলীর ছেলে। ঢাকায় নেওয়ার পথে রাতে দীপ্ত মারা যায় বলে পরিবারের পক্ষ জানানো হয়েছে।

কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম জানান,শনিবার দিবাগত রাতে মাদকাসক্ত দীপ্ত স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।এতে সে মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে পরিবারের লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোসাঃ নূরুন-নাহার বেগম জানান, গত রাতে অগ্নিদগ্ধ হয়ে এক যুবককে নিয়ে আসে তার পরিবারের লোকজন। তবে তার অবস্থা খুবই খারাপ ছিল। শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি আমরা।

পূর্ববর্তি সংবাদকাতারে করোনা আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু
পরবর্তি সংবাদসমাজের বিত্তবানদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের