‘বিভ্রান্তি ছড়াবেন না, আমাদের এ মুহূর্তে প্রায় ৫০০ ভেন্টিলেটর হাতে আছে’

ইসলাম টাইমস ডেস্ক: আমাদের এ মুহূর্তে প্রায় ৫০০ ভেন্টিলেটর হাতে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘অনেক চ্যানেলে বলেছে, আমাদের মাত্র ২৯টি ভেন্টিলেটর আছে। এটা সঠিক নয়। বিভিন্ন হাসপাতালে তিন লাখ পিপিই বিতরণ করা হয়েছে। এ ছাড়া আরো সাড়ে ৪০০ আসবে, বর্তমানে আমাদের হাতে করোনাভাইরাস পরীক্ষা করার কিট আছে ৪৫ হাজার।’

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরও বলেন, ‘আপনারা এটা জেনে খুশি হবেন, আমাদের হাতে আড়াইশ ভেন্টিলেটর চলে এসেছে। তা আমরা বিভিন্ন হাসপাতালে হস্তান্তর করেছি। এবং আমাদের ইমপোর্টেও প্রায় সাড়ে ৩০০ ভেন্টিলেটর আছে। অনেক বড় বড় দেশেও এতগুলো ভেন্টিলেটর থাকে না। আমরা এর আগে প্রস্তুতি নিয়েছি বিধায় বাংলাদেশ ভালো আছে।’

বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘অনেক চ্যানেলে বলেছে, আমাদের মাত্র ২৯টি ভেন্টিলেটর আছে। এটা সঠিক নয়। কাজেই আমাদের হাতে কতগুলো ভেন্টিলেটর আছে, সেটা আপনাদের জানালাম। আজও প্রায় ৫০০ ভেন্টিলেটর আছে। আরো ২৫০টি ভেন্টিলেটর আসছে। বিশ্বের অনেক দেশেও এত ভেন্টিলেটর নেই।’

পূর্ববর্তি সংবাদকরোনা: বিপদ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে উহান
পরবর্তি সংবাদকুড়িগ্রাম ও রাঙামাটিতে কর্মহীন দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান