চীনে মৃত্যু নিশ্চিত শিশুকে উদ্ধার করলেন এক ব্যক্তি

ইসলাম টাইমস ডেস্ক: চীনে একটি বহুতল  ভবনের চতুর্থ তলার জানালা থেকে পড়ে যাওয়ার হাত থেকে একটি শিশুকে রক্ষা করলেন এক সহানুভূতিশীল ব্যক্তি। খবর ডেইলি জং-এর।

ঘটনাটি চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরের বলে জানিয়েছে ডেইলি জং।।

জং-এর খবরে বলা হয়েছে,  দুষ্টুমি করতে গিয়ে সাম্প্রতি চীনের একটি ভবনের চতুর্থ তলার জানালায় আটকে যায় ৪ বছর বয়সী এক শিশু।

ভবনের চতুর্থ তলার জানালায়  আটকে পড়া শিশুটিকে দেখতে পেয়ে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে তাৎক্ষণিক বিল্ডিংয়ে উঠে পড়েন প্রতিবেশী ও পথচারীরা। এ সময় এক সহানুভূতিশীল,সাহসী ব্যক্তি জানালার বাইরে উঠে শিশুটিকে নীচে পড়ার হাত থেকে রক্ষা করেন।

ডেইলি জং অবলম্বনে ফয়জুর রহমান শেখ

পূর্ববর্তি সংবাদমার্কেট বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে ৪ এপ্রিল পর্যন্ত
পরবর্তি সংবাদকরোনাভাইরাস: জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রীর ৪ বার্তা