মার্কেট বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে ৪ এপ্রিল পর্যন্ত

ইসলাম টাইমস ডেস্ক: পরিবেশ এখনো অনুকূলে না আসায় মার্কেট বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে ৪ এপ্রিল পর্যন্ত। এর আগে করোনা ভাইরাসের বিস্তার রোধে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব সুপার মার্কেট ও মার্কেট বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভাইরাস সংক্রমণ এড়াতে ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ পর্যন্ত বাড়ানো হয়েছে সুপার মার্কেট ও মার্কেট বন্ধের সময়। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়া এবং মালিক, শ্রমিক ও কর্মচারীদের ভাইরাস সংক্রমণ এড়াতে প্রথমে সাতদিনের সিদ্ধান্ত হলেও পরিবেশ এখনো পুরোপুরি ইতিবাচক না হওয়ায় সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব মার্কেট বন্ধ থাকবে। তবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। নিত্যপণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কোনো অবস্থাতেই যেন পণ্যের দাম না বাড়ানো হয়।

পূর্ববর্তি সংবাদকুড়িগ্রাম ও রাঙামাটিতে কর্মহীন দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান
পরবর্তি সংবাদচীনে মৃত্যু নিশ্চিত শিশুকে উদ্ধার করলেন এক ব্যক্তি