দিনাজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ : মাদক ব্যবসায়ী নিহত

ইসলাম টাইমস ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী (৩৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

সোমবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে বিরামপুর পৌর শহরের মিরপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি পাইপগান, তিন রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা,  তিনটি চড় চাকু উদ্ধার করেছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান,  ভারত থেকে ফেনসিডিল নিয়ে চোরাকারবারিদের একটি দল মিরপুর গ্রাম হয়ে বিরামপুরে আসার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি দল মিরপুরে গ্রামে অভিযানে যায়। এসময় সেখানে পুলিশের মুখোমুখি হলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। মাদক ব্যবসায়ীদের গুলিতে এএসআই শাহজাহান, এএসআই নিরঞ্জন এবং কনস্টেবল দেলোয়ার আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর মাদক ব্যবসায়ীরা চলে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ওসি জানান, আহত পুলিশ সদস্যদের দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

পূর্ববর্তি সংবাদসিলেটে ব্যতিক্রমী উদ্যোগ : ১৫৫ আলেম পরিবারের পাশে সিয়ানাহ ট্রাস্ট
পরবর্তি সংবাদকরোনা ভাবনা : যদি বলা হত ‘আখেরাতে বাঁচতে হলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে…