দেশে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত: আইইডিসিআর

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ২ জন এবং সুস্থ হয়ে ফিরে গেছেন ৬ জন।

মঙ্গলবার (৩১ মার্চ) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এসব কথা জানান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, নতুন আক্রান্ত দু’জনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি আরব থেকে এসেছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার ডায়াবেটিস আছে। আরেকজনের বয়স ৫৫ বছর। তার বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। তারও ডায়াবেটিস ও উচ্চরক্ত আছে। তারা দু’জনই শারীরিবভাবে সুস্থ আছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, কাশি শিষ্টাচার মেনে চলুন। ঘরের বাইরে যাবেন না। বার বার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।

পূর্ববর্তি সংবাদকরোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত 
পরবর্তি সংবাদকরোনা থেকে রক্ষা পেতে জাতীয় কমিটি গঠন করা উচিত: ফখরুল