ময়মনসিংহে কুরআন অবমাননাকারী হিন্দু কবিরাজ গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে পবিত্র কুরআন অবমাননাকারী লক্ষণ চন্দ্র শিং(৪২)নামে এক হিন্দু কবিরাজকে পুলিশের হাতে তুলে দিয়েছে  বিক্ষুব্ধ  জনতা।

সোমবার (৩০ মার্চ)  রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।  মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয় বলে পুলিশ জানায়।

পবিত্র কুরআন অবমাননাকারী লক্ষণ চন্দ্র শিং নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের কুচুরি শিং পাড়া গ্রামের মৃত মাখন চন্দ্র শিং এর ছেলে। সে সিংরইল ইউনিয়নের দিলালপুর বাজারে ঘর ভাড়া নিয়ে কবিরাজি পশু চিকিৎসা করে আসছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর বাজারে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় এক ব্যক্তি তার দোকানে গিয়ে দেখতে পায় ‘ছোট একটি কুরআন শরীফের উপর পা রেখে সে কবিরাজি কার্যক্রম করছে। এসময় ওই ব্যক্তি বিষয়টি অন্যদের বললে কয়েকজন মিলে তার দোকানে গিয়ে ঘটনার সত্যতা পায় ।তাৎক্ষণিক ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার জনতা এলাকায় একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকে।’

পরে বিষয়টি জানতে পেরে পুলিশ ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর আহমদ। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এ বিষয়টি উত্তেজিত জনতাকে নিশ্চিত করে কুরআন অবমাননাকারী লক্ষণকে রাত ১১ টায় নান্দাইল মডেল থানায় নিয়ে আসে পুলিশ।

নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. আবুল হাশেম এ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়।’

পূর্ববর্তি সংবাদভিসানীতি লঙ্ঘনকারীদেরও চিকিৎসা দিবে সৌদি আরব
পরবর্তি সংবাদকরোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত