দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে ভয়াবহ সংকট করোনা: জাতিসংঘ

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে সৃষ্ট মহামারী দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বে সবচেয়ে ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা চীনের থেকেও বেশি। ইউরোপের মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলো একদিনে তাদের সর্বোচ্চসংখ্যক মৃত্যুর খবর দিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে তিনি সবাইকে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার অনুরোধ জানান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য আর্থসামাজিক প্রভাব নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশকালে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, নতুন করোনাভাইরাস রোগ সমাজগুলোর মূলে প্রভাব ফেলছে, মানুষের জীবন ও জীবিকা কেড়ে নিচ্ছে। জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে কোভিড-১৯ আমাদের সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলেছে।

সংক্রমণ রোধ করতে ও মহামারীর ইতি ঘটাতে আশু সমন্বিত স্বাস্থ্য উদ্যোগ নেয়ার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

পূর্ববর্তি সংবাদকরোনা মোকাবিলায় জনগণের পাশে নেই বিএনপি: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদসংকটের মুহুর্তে মানবিকতার  প্রতিচ্ছবি