সংকটের মুহুর্তে মানবিকতার  প্রতিচ্ছবি

নুরুদ্দীন তাসলিম।।

করোনা পরিস্থিতিতে অঘোষিত লকডাউন চলছে দেশজুড়ে। পরিস্থিতি বিবেচনায় দফায় দফায় বাড়ছে ঘরবন্দী জীবনের মেয়াদ। নিরিবিলি পরিবেশ, সুনসান নিরবতা ছেয়ে আছে চারদিকে। কর্মব্যস্ত মানুষেরা পরিবারের সাথে ঘনিষ্ঠ হওযার সুযোগ পাচ্ছেন এ সময়টাতে । বইপ্রেমীরা নিমগ্ন হচ্ছেন বইয়ে।

কিন্তু এভাবে ঘরের আবদ্ধ পরিবেশে ভাল থাকা আর কতদিন। সবাই চাইছে ঘর থেকে বের হতে। দেয়ালের অপারের পৃথিবীটা দেখতে। তবে ঘরের বাইরের পৃথিবী দেখতে চাওয়া মানুষগুলোর মাঝে শ্রেণীভেদে তৈরি হয়েছে পার্থক্য- সমাজের  উচ্চ-মধ্য আয়ের লোকেরা কিছুটা একঘেয়েমি কাটাতে বেরোতে চান ছাদ থেকে খোলা আকাশের নিচে, খেটে খাওয়া দিন মজুররা বেরোতে চান ক্ষুধার জ্বালা মেটাতে।

এক দেশ, এক সমাজ, এক রক্ত মাংসে গড়া শরির তবুও বিশাল এক পার্থক্য বয়ে চলেছে সমাজে।  তবে পার্থক্য, ভেদাভেদের বৃত্তে আটকে যাওয়া সমাজে নববী আদর্শে উজ্জীবিত হয়ে খেটে খাওয়া মানুষদের পাশে  এগিয়ে  এসেছে  দেশের তরুণ আলেমদের একটি অংশ। সম্বলহীনদের সহায়তার হাত বাড়িয়ে দিতে  তরুণ আলেমদের উপস্থিতি নজর কেড়েছে সবার। এছাড়াও মানবিকতার আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ও ব্যক্তিগত উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছেন স্বল্প আয়ের মানুষদের পাশে। শ্রেণী বৈষম্য ভুলে সাম্যের পথে এগিয়ে এসেছেন সবাই।

বেশ পুলকিত হওয়ার মত দৃশ্য চোখে পড়ছে ইদানীং। করোনা যেন  রাসূল সাঃ এর আদর্শে অনুপ্রাণিত করে আমাদের মাঝে মানবিকতা জাগিয়ে তুলছে।  রোগ,শোক,বিপদ-আপদে আদম সন্তান  পরস্পরের সহোযোগী হয়ে বেঁচে থাকার অনুপ্রেরণা সবার মাঝে। দলমতের পার্থ্যক্য ভুলে  মানবিক আহবানে সাড়া দিয়েছেন সবাই।  সংকটের মুহুর্তে  মানবিকতার  প্রতিচ্ছবিই যেন ফুটে উঠছে বর্তমানে।

তবে সমাজের নিম্ন আয়ের মানুষদের আড়ালে আমাদের অজান্তে  উপেক্ষিত হচ্ছেন ‘উবার-পাঠাও’ চালকরা -আমাদের জরুরী মুহুর্তের সঙ্গী এসব লোকেরা সমাজে নিম্ন আয়ের না হলেও বর্তমানে দেশে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি ও মানুষ ঘরবন্দী হয়ে যাওয়ায় তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। দেশের সচল অবস্থায় এসব মানুষের দৈনিক ইনকাম মোটামুটি রকমের হলেও বর্তমানে তারা বেশ সংকটে রয়েছেন।

সমাজের নিম্ন আয়ের না হওয়ায় আমরা  তাদের দিকে  দৃষ্টিপাত করার প্রয়োজন অনুভব করি না। তারাও চক্ষু লজ্জায় নিজেদের দুরাবস্থা প্রকাশ করতে পারেন না। প্রয়োজন বুঝে এমন মানুষদের সহযোগীতা করার ব্যাপারটিকে শরীয়তে বিশেষ  প্রশংসার দৃষ্টিতে দেখা হয়েছে। তাই চোখ, কান খোলা রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ নির্মাণে  নববী আদর্শ আকঁড়ে ধরে  অসহায়ের সাহায্যে এগিয়ে আসতে পারি সবাই নিজ নিজ অবস্থান থেকে।

আরো পড়ুন: করোনা সংকটে প্রচার বিমুখ আলেম সমাজের নগদ অর্থ প্রদান কার্যক্রম

পূর্ববর্তি সংবাদদ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে ভয়াবহ সংকট করোনা: জাতিসংঘ
পরবর্তি সংবাদমেহেরপুরে ছেলেকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবেশীর হাতে বাবা খুন