করোনা নিয়ে একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব, অপপ্রচার ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা অক্ষরে অক্ষরে পালনের জন্য দলীয় নেতাকর্মীসহ দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

করোনা প্রদুর্ভাব রোধে চিকিৎসক-নার্সদের প্রশংসা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানবিক এই সংকটে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদকরোনা: সুরক্ষা পেতে পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় আমেরিকায় নার্সদের বিক্ষোভ
পরবর্তি সংবাদকরোনার প্রভাবে প্রবাসী আয় কমে গেছে ১২ শতাংশ