নিউইয়র্কে বেশিরভাগ বাংলাদেশি সুস্থ: ভালো হয়ে ফিরছেন অনেকে

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনার প্রকোপ এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গত চব্বিশ ঘন্টায় সেখানে ১১ শতর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অনেক বাংলাদেশিও আছে। তবে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশি অনেকে সুস্থও হয়েছেন। তাছাড়া বেশিরভাগ মানুষ সুস্থও আছেন।

নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট আলেম লেখক এবং ফেসবুক এক্টিভিস্ট রশিদ জামিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেছেন, নিউইয়র্কের জনপ্রিয় মুখ ডা. আতাউল উসমানি করোনা আক্রান্ত হয়ে হসপিতালাইজড ছিলেন। আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। হসপিটাল থেকে সুস্থ হয়ে ঘরে ফেরাদের তালিকায় আছেন, ডা আনিস, সাংবাদিক ফরিদ আলম, কমিউনিটি এক্টিভিস্ট মাহতাব উদ্দিন। কমিউনিটির প্রিয়মুখ সাংবাদিক ইলিয়াস খসরু’র ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে। তিনি এখন কথা বলতে পারছেন। ভিডিও কলে ফ্যামিলির সাথে কথাও বলেছেন।

নিউইয়র্ক ব্রংক্স বরোতে বসবাসকারী আমার এক ঘনিষ্টজন ৫দিন যাবত ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন। জ্বরের প্রকোপ, প্রচণ্ড কফ ও গলাব্যথা এবং শরীর ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছিলেন তিনি। আজ সকাল থেকে জ্বর ছেড়েছে। বিকেল থেকে কফ এবং গলাব্যথাও অনুভব করছেন না। হেসে হেসে কথা বললেন। আলহামদুলিল্লাহ, মানুষ রিকভার করছে।

পূর্ববর্তি সংবাদচাঁদপুরে করোনায় মৃতদের দাফনে আগ্রহী ১১ স্বেচ্ছাসেবী
পরবর্তি সংবাদকরোনা: ২৫ দেশকে জরুরি সহায়তায় ১৯০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক