ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা করোনা সন্দেহে মারা যাওয়া মুসলিম পুরুষদের গোসল, জানাজা ও দাফনে আগ্রহী হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ স্বেচ্ছাসেবী।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া সামাজিক যোগাযোগমাধ্যমে করোনায় মানুষের লাশ দাফন/সৎকার মানুষ দরকার শিরোনামে একটি স্ট্যাটাস দিলে এই ১১ ব্যক্তি নিজেদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার কাছে প্রদান করেছেন তারা।
আল্লাহর সন্তুষ্টির জন্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে এ মহতী কাজ করতে আগ্রহী হয়েছেন বরে জানিয়েছেন তারা।
১১ ব্যক্তি হলেন– হাজীগঞ্জ মাদ্রাসা দারুল কারিমের মুহতামিম মাওলানা জুবায়ের আহমেদ ও একই মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুর রহমান ও জাবেদুল ইসলাম,আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদের,চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরিফুল হাসান, হাজীগঞ্জ বাজারের আল আকসা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিক, মুক্তিযোদ্ধা মমিনুল হক ফাউন্ডেশনের সদস্য মনির হোসেন ও মাকসুদুন্নবি, সিএনজিচালক ইমাম হোসেন সুমন, মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সুমন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র মো. আরিফ হোসেন।
















