করোনায় মৃতদের জানাযা-দাফনে এগিয়ে আসছে আলেমদের বিভিন্ন সংগঠন

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশেও দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী  করোনায় মোট ১৩ জনের মৃত্যু ও ১২৩ জন আক্রান্ত হয়েছেন। এদিকে সংক্রমণের আশঙ্কায় করোনায় মৃতদের লাশ গোসল করানো এবং দাফন করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দাফন কাফন সতর্কতার সাথে স্বাভাবিক প্রক্রিয়ায় করা যাবে বলা হলেও অনেকে সরাসরি লাশ দাফনে অংশ নিতে চাইছেন না। তবে শরিয়ত সম্মত পদ্ধতিতে দাফন কাফন সম্পন্ন করতে স্বেচ্ছাসেবী হয়ে এ ক্ষেত্রে এগিয়ে এসেছে আলেমদের নানা সংগঠন। ব্যক্তি উদ্যোগেও অনেক আলেম অংশ নিচ্ছেন এ মহৎ কাজে।

রাজধানী আল মারকাযুল ইসলামি বেশ কিছুদিন আগেই এ কাজে অংশ নিয়েছে। এ কাজে নতুন যোগ দিয়েছেন তরুন আলেম ও স্বেচ্ছাসেবী মাওলানা গাজী ইয়াকুবের টিম।

এ ব্যাপারে মাওলানা গাজী ইয়াকুব সংবাদমাধ্যমকে বলেন, করোনা আক্রান্ত কোন রোগী মারা গেলে তাদের জানাজা-দাফনের প্রয়োজন হলে আমাদের মোবাইল নাম্বার ০১৯২০৭৮১৭৯২ নম্বরে ফোন করলে আমরা সেখানে পৌছে যাব। তার নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করব। কারো যদি কাফনের কাপড় প্রয়োজন হয় আমরা তারও ব্যবস্থা করবো।

তিনি আরো বলেন, চিকিৎসকদের সাথে কথা বলে জেনেছি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিন-চার ঘন্টা পর তার শরীরে আর জীবাণু থাকে না। এজন্য আমরা কেউ কল করলে তিন-চার ঘন্টা পর তার জানাজা-দাফনের ব্যবস্থা করব।

মাওলানা ইয়াকুব বলেন, বিভিন্ন দেশে আমরা করোনাভাইরাসে আক্রান্তদের জানাজা-দাফন নিয়ে সঙ্কটের কথা শুনেছি। এজন্য আমরা চাচ্ছি আমাদের দেশে যেন সে রকম না ঘটে। ইসলামী শরীয়ত মোতাবেক যেন একজন মুসলমানের জানাজা-দাফন হয় সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।

পূর্ববর্তি সংবাদঐতিহাসিক লংমার্চ: অংশগ্রহণকারীদের আবেগ, অনুভূতি
পরবর্তি সংবাদপরিস্থিতি বিবেচনায় ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনাকে যথার্থ বললেন আল্লামা আহমদ শফী