বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ১৭৮ রাশিয়ান

ইসলাম টাইমস ডেস্ক: বিশেষ ফ্লাইটে করে নিজ দেশে ফিরে গেলেন ১৭৮ রাশিয়ার নাগরিক। আজ সোমবার সন্ধ্যা ৬টায় ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বহনকারী বি৬৬৩ ফ্লাইটটি রাশিয়ার উদ্দেশে যাত্রা করে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

এর আগে ৫ এপ্রিল ৩২২ মার্কিন নাগরিক নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টের উদ্দেশে ছেড়ে যায়।

৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।

২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।

পূর্ববর্তি সংবাদপরিস্থিতি বিবেচনায় ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনাকে যথার্থ বললেন আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদএবার খুলনা মহানগরীতেও প্রবেশ-বের হওয়া বন্ধ