স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা হবে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাজেদ ঢাকায় আসার পর স্ত্রী সালেহা বেগমের সঙ্গে বসবাস করছিলেন। গোয়েন্দাদের কাছে তার সমস্ত তথ্য ছিল। বঙ্গবন্ধু হত্যা মামলায় আবদুল মাজেদসহ ১২ আসামিকে ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এ বিষয়ে তার আপিলের সুযোগ নাই।
রাজধানীর মিরপুর সাড়ে ১১ থেকে গতকাল সোমবার রাত ৩টার দিকে আবদুল মাজেদকে গ্রেফতার করে পুলিশ। এর পর আজ মঙ্গলবার আসামি আবদুল মাজেদকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত।
















