ত্রাণ বিতরণ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: গ্রামের  বাড়িতে করোনাভাইরাসের কারণে  দুঃস্থের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত আবদুল ওহাব দেওয়ান (৬২) ঢাকার ওয়ারির র‍্যাংকিং স্ট্রিটের বাসিন্দা।

সোমবার সকাল ৭টার দিকে মারা যান ওহাব দেওয়ান।

জানা গেছে, গত শুক্রবার  মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামের  বাড়িতে করোনাভাইরাসের কারণে ১০/১৫ জন দুঃস্থের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে ঢাকায় ফিরে হঠাৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। করোনার উপসর্গ দেখা দিলেও তিনি এটি খুব একটা পাত্তা দেননি, যাননি হাসপাতালে।

পরে সোমবার সকাল ৭টার দিকে মারা যান ওহাব দেওয়ান। মরদেহের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আইইডিসিআর। রাত ৯টার দিকে জানানো হয় ওহাব দেওয়ান করোনাভাইরাসে মারা গেছেন।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ, ৩ স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ
পরবর্তি সংবাদচলতি মাসে ব্যাপক ধাক্কা আসতে পারে করোনার: প্রধানমন্ত্রী