বিপর্যয়ের মুখেও ফিলিস্তিনিদের করোনা চিকিৎসায় বাঁধা দিচ্ছে দখলদার ইসরায়েল

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্ব। ইউরোপ, আমেরিকা কিংবা এশিয়া, আফ্রিকা কোথাও থেমে নেই করোনার সংক্রমণ। ইতোমধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৮২ হাজারের বেশি মানুষ। ভয়াবহ সময় পার করছে দখলদার ইয়াহুদি রাষ্ট্র ইসরায়েলও।

তবে বৈশ্বিক এবং নিজেদের চরম বিপর্যয় ও সঙ্কটের মুখেও নিরীহ ফিলিস্তিনিদের প্রতি নিপীড়ন কমায়নি দখলদার এ রাষ্ট্রটি। বরং যুদ্ধবাজ নেতানিয়াহুর নির্দেশে চূড়ান্ত অমানবিকতার পরিচয় দিয়ে ফিলিস্তিনে করোনা চিকিৎসা ব্যাহত করছে ইসরায়েলি সেনারা।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে পাঠানো করোনা টেস্টিং কিট এবং পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) আটকে দিচ্ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের বিভিন্ন হাসপাতালে গিয়েও চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগ এবং ভেন্টিলেটর ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে সন্ত্রাসী ইয়াহুদি সেনাদের বিরুদ্ধে।

এদিকে ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের চিকিৎসায়ও দেখা দিয়েছে নানা বৈষম্য। করোনা টেস্টের জন্য ৬০০০ আবেদন করা হলেও মাত্র ৪৮ টি টেস্ট করা হয়েছে।

ফিলিস্তিনে সর্বমোট ২২৬ জন করোনা আক্রান্ত রোগী শানাক্ত হয়েছে। এরমধ্যে ২১৪ জন পশ্চিমতীরের এবং ১৩ জন গাজার বাসিন্দা।

করোনা শনাক্তের পর থেকেই ফিলিস্তিনে লক ডাউন জারি করা হয়েছে। ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় স্বেচ্ছায় হোম কোয়ারান্টাইনে আছে ফিলিস্তিনিরা। বর্বর ইসরায়েলি সেনাদের বাধার মুখে হোম কোয়ারান্টাইনই তাদের অবলম্বন।

মিডল ইস্ট আই অবলম্বনে

পূর্ববর্তি সংবাদব্রিটেনে করোনা বিস্তারের জন্য ইসকনের সমাবেশকে দায়ী করে তুমুল সমালোচনা
পরবর্তি সংবাদস্মৃতির শ্লেট: বাবু প্রমোদ শীলের প্রতি আক্ষেপমাখা স্মৃতির হাহাকার