সমালোচানার মুখে জনগণকে লাঠিপেটা করা কাউন্সিলরের ক্ষমা প্রার্থণা

ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলে জরুরী কাজে বের হওয়া মানুষকে লাঠিপেটা করা পৌর কাউন্সিলর সমালোচনার মুখে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। এক ভিডিওবার্তায় সাধারণ জনগণের কাছে ক্ষমা প্রার্থণা করেন তিনি।

নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এবং জরুরী কাজে বের হওয়া মানুষকে বেধড়ক লাঠিপেটা করেছেন টাঙ্গাইল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পরলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

অভিযোগ উঠেছে, রাস্তায় বের হওয়া অনেকেই জরুরী কাজে বের হয়েছেন কিন্তু কাউন্সিলর আমিন সড়কে যাকে পেয়েছেন কোন কথা না শুনে তাকেই বেধড়ক পিটিয়েছেন।

আরও অভিযোগ উঠেছে, কাউন্সিলর আমিন মানুষকে সচেতন করতে নামলেও নিজেই মাস্ক ব্যবস্থার করেননি এবং অসহায় মানুষগুলো উপর বেশি লাঠিপেটা করেছেন।

এ ব্যাপারে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন বলেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং জনস্বার্থে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছি।

তিনি বলেন, মানুষকে সচেতন করার জন্য নিয়মিত মাইকিং করেছি। কিন্তু তারপরও মানুষ রাস্তাঘাটে, বাজারে ভিড় করে। তাই একটু ভয়ভীতি দেখিয়েছি মাত্র।

ভিডিওবার্তায় বলেন, কারও মনে কষ্ট দিয়ে থাকলে আমি এ ঘটনার জন্য ক্ষমা চাচ্ছি।

পূর্ববর্তি সংবাদসিদ্ধিরগঞ্জে করোনায় প্রাণ গেল শ্রমিক লীগ নেতার
পরবর্তি সংবাদব্রিটেনে করোনা বিস্তারের জন্য ইসকনের সমাবেশকে দায়ী করে তুমুল সমালোচনা