রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের চিঠি

ইসলাম টাইমস ডেস্ক: রাজনৈতিক মামলায় দণ্ডিত ও বিচারাধীন মামলায় যারা কারাগারে আটক আছেন, তাদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এ চিঠি পাঠান বিএনপি মহাসচিব। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি এ লক্ষ্যে একটি চিঠিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

উল্লেখ্য, ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এক মাসে এই সংক্রমণে দেশে ২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২১৮ জন।

পূর্ববর্তি সংবাদএবার বিধ্বস্ত ফ্রান্স, ২৪ ঘণ্টায় করোনায় মারা গেল ১৪১৭ জন
পরবর্তি সংবাদশায়খে ইমামবাড়িকে নিজের পীরভাই উল্লেখ করে আল্লামা আহমদ শফীর শোক প্রকাশ