করোনা পরিস্থিতিতি সহায়তা করার জন্য চীনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে টেস্টিং টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার পাঠিয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, চিঠিতে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাশাপাশি করোনার চিকিৎসা সামগ্রী দেওয়ায় জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তি সংবাদমন্ত্রীরা কথার ফুলঝুড়ি ছুটালেও স্বাস্থ্যখাতের দশা বেহাল: রিজভী
পরবর্তি সংবাদসিঙ্গাপুরে বহাল রয়েছে বাংলাদেশি শ্রমিকদের বেতনসহ সব সুবিধা