৫ টা থেকে কার্যকর হচ্ছে গাইবান্ধা জেলার লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক: করোনার ঝুঁকি এড়াতে গাইবান্ধা জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫ টার পর থেকে এ আদেশ কার্যকর হবে বলে গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জানা গেছে, গাইবান্ধা জেলাকে আগেই করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এখানে বিদেশ ফেরত দুই জন সহ ৩ ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছিল।

লকডাইন আদেশ কার্যকর হওয়ার পর গাইবান্ধা জেলার জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ হয়ে যাবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রে একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

পূর্ববর্তি সংবাদজান্নাতের উদ্যানে ডানা মেলে উড়ে বেড়ানো সবুজ পাখি
পরবর্তি সংবাদকরোনা উপসর্গ নিয়ে মৃত্যু,মেলেনি খাটিয়া, কাঁধে করেই লাশ দাফন বাবা-ভাইয়ের