ইসলাম টাইমস ডেস্ক: করোনার ঝুঁকি এড়াতে গাইবান্ধা জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫ টার পর থেকে এ আদেশ কার্যকর হবে বলে গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
জানা গেছে, গাইবান্ধা জেলাকে আগেই করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এখানে বিদেশ ফেরত দুই জন সহ ৩ ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছিল।
লকডাইন আদেশ কার্যকর হওয়ার পর গাইবান্ধা জেলার জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ হয়ে যাবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রে একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
















