ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার লকডাউন ঘোষণা করা হয়েছে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
শনিবার বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে লকডাউনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের কারণে এখন থেকে সিলেট জেলা থেকে কেউ বাইরে ও বাইরে থেকে কেউ সিলেট জেলায় প্রবেশ করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ সিলেট প্রবেশ করতে পারবেন না। একইভাবে সিলেট থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না। এছাড়া একইভাবে সিলেট জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও এক
করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। একজনের মৃত্যু ও একদিনে সাতজন করোনায় আক্রান্ত এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই লকডাউন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া কার্যকর থাকবে।
















