ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফীকে উন্নত চিকিৎসা ও শারীরিক চেকআপের জন্য ঢাকায় আনা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হবে।
আল্লামা শফি’র ব্যক্তিগত সহকারি মাওলানা মোহাম্মদ শফি বলেন, ‘হুজুরের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে তাঁর কিছু শারীরিক চেকআপ করার প্রয়োজন। তাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আল্লামা শাহ্ আহমদ শফীকে আজগর আলী মেডিকেলে ওনাকে ভর্তি করা হবে বলে জানান তিনি।’
জানা যায়, ১০৩ বছর বয়স্ক দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ্ আহমদ বর্তমানে বার্ধক্যজনিত কারণে নানান শারীরিক সমস্যায় ভুগছেন। ডায়াবেটিক, উচ্চ রক্তচাপসহ নানা রোগ বাসা বেধেছে তার শরীরে। ফলে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
















